ঐতিহাসিক ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় দলীয় কার্যালয় চত্বরে এ জনসভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমজাদ হোসেন।
সভাপতিত্ব করেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মতিয়ার রহমান মোল্লা।
গাংনী পৌর জাসাসের সদস্য সচিব সুলেরী আলভির সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোরাদ আলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মেহেরপুর জেলা কৃষকদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান, রায়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি উপাধ্যক্ষ নাসির উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমান এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেন।
অনুষ্ঠানে গাংনী উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদলসহ সকল সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা ৭ নভেম্বরের চেতনা ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।