মতলবে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি ও পুনর্মিলনী ৯ জানুয়ারি

 

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্রে আগামী ৯ জানুয়ারি ২০২৬, শুক্রবার অনুষ্ঠিত হবে এসএসসি ১৯৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসব। মতলব উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৯৯৫ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা এই আয়োজনের সঙ্গে যুক্ত থাকবেন।

এ উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত হয় প্রস্তুতিমূলক আলোচনা সভা। সভায় উপস্থিত শিক্ষার্থীরা অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, অনুষ্ঠানে ‘৯৫ ব্যাচের শিক্ষার্থীরা পরিবারসহ অংশ নিতে পারবেন। দুপুরে পরিবেশন করা হবে খাসির কাচ্চি, মুরগির ফ্রাই, কোল্ড ড্রিংকস, পানি ও শীতের পিঠাসহ বিশেষ খাবার। বিকেলে থাকছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন—লালন সংগীতসহ বিভিন্ন শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় “সংগীত সন্ধ্যা”।

অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ১,০০০ টাকা। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১০ ডিসেম্বর ২০২৫। অংশগ্রহণকারীদের এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে, যা দিয়ে এসএসসি ১৯৯৫ ব্যাচের স্মারক ম্যাগাজিন তৈরি করা হবে।

এছাড়া, পুনর্মিলনীতে অংশ নেওয়া সবার জন্য থাকবে একটি কমন টি-শার্ট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *