মাগুরা জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে আর্থিকভাবে অস্বচ্ছল ৩৯ জন ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) দুপুর ১২টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মো. অহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিনা মমতাজ এবং সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. জাকির হোসেন।
২০২৫–২৬ অর্থবছরে জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে এই অনুদান প্রদান করা হয়। মোট এক লাখ পঁচাশি হাজার টাকার এককালীন আর্থিক সহায়তা ৩৯ জন অসচ্ছল মানুষের হাতে তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি মো. অহিদুল ইসলাম বলেন, জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে প্রদত্ত এই সহায়তা সমাজের দরিদ্র ও অসহায় মানুষের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি আনবে। তিনি আরও বলেন, জেলা পরিষদ ভবিষ্যতেও সামাজিক কল্যাণমূলক কাজে জনগণের পাশে থাকবে।