ধর্মীয় শিক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি যুক্ত করার আহ্বান ব্যারিস্টার সানী আব্দুল হকের

 

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ি তালিমুল কোরআন হাফিজিয়া এতিমখানা ও নূরানী মাদ্রাসা আয়োজিত তাফসির মাহফিলে ধর্মীয় শিক্ষার পাশাপাশি তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তিকে সিলেবাসভুক্ত করার আহ্বান জানিয়েছেন এবি পার্টির দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার সানী আব্দুল হক।

তিনি বলেন, “বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে ধর্মীয় শিক্ষা ব্যবস্থায় আধুনিক জ্ঞান ও প্রযুক্তি অন্তর্ভুক্ত করা জরুরি। এতে শিক্ষার্থীরা ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি সময়োপযোগী দক্ষতা অর্জন করতে পারবে।”

মাহফিলের বিশেষ অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি প্রযুক্তিনির্ভর পাঠক্রমে অংশ নেয়, তবে দেশ ও সমাজ উভয়েরই অগ্রগতি ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানে এবি পার্টির পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী দফতর সম্পাদক শরন চৌধুরী, দিনাজপুর জেলা যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সরওয়ার, নবাবগঞ্জ উপজেলা সদস্য সচিব মো. ওয়াহেদুজ্জামান আশিক, সহকারী সদস্য সচিব মো. মনিরুল ইসলাম ও মো. শফিকুল ইসলাম, মাহমুদপুর ইউনিয়ন সদস্য সচিব মো. জিল্লুর রহমান, আবু তাহের, আব্দুল জব্বার, ঘোড়াঘাট উপজেলা সমন্বয়ক মো. শরিফুল ইসলাম রাসেল, জেলা এবি যুব পার্টির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আনিসুর রহমান, ঘোড়াঘাট উপজেলা যুব পার্টির সাংগঠনিক সম্পাদক আজাদুল্লাহ মিয়া এবং ছাত্রপক্ষের রায়হান কবির ও ফুয়াদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *