বাংলাদেশে পিপিই উৎপাদনে সাফল্য অর্জন করেছে চীনা প্রতিষ্ঠান জিহং

 

বাংলাদেশের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করা স্বনামধন্য চীনা প্রতিষ্ঠান জিহং (Jiehong) রপ্তানিমুখী উৎপাদন খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

প্রতিষ্ঠানটি বর্তমানে ১৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে ১০০ শতাংশ রপ্তানিমুখী মেডিকেল পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) উৎপাদন করছে। উৎপাদিত পণ্য ইতোমধ্যে ইউরোপ ও আমেরিকার বাজারে সফলভাবে রপ্তানি হচ্ছে।

জিহংয়ের এই বিনিয়োগের ফলে এখন পর্যন্ত ৯০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের উৎপাদন সক্ষমতা আরও বিস্তার ও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। সম্প্রসারণ কার্যক্রম সম্পন্ন হলে আগামী বছরের মাঝামাঝি সময়ে প্রায় ৩,০০০ জন নতুন কর্মসংস্থানের সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, জিহংয়ের এই উদ্যোগ বাংলাদেশের উচ্চমানের চিকিৎসা সামগ্রী উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রপ্তানিনির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে। একই সঙ্গে দেশের শিল্পায়নের ধারায় এটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *