দেশের আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দুই জেলার জেলা প্রশাসককে অন্য জেলায় বদলি করা হয়েছে এবং উপসচিব পদমর্যাদার ১২ কর্মকর্তাকে নতুন করে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মিজ্ শারমিন আক্তার জাহানকে ব্রাহ্মণবাড়িয়ায় এবং মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল সালামকে নড়াইলে বদলি করা হয়েছে।
এছাড়া,
- পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল্লাহ আল মাসুদকে ঝিনাইদহে,
- খুলনার আঞ্চলিক সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ ইউসুফ আলীকে জামালপুরে,
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে মেহেরপুরে,
- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লাকে কিশোরগঞ্জে,
- নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মো. মমিন উদ্দিনকে ঝালকাঠিতে,
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. আরিফ-উজ-জামানকে গোপালগঞ্জে,
- অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মোহাম্মদ কামাল হোসেনকে চুয়াডাঙ্গায়,
- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী মো. সায়েমুজ্জামানকে পঞ্চগড়ে,
- প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো. আল-মামুন মিয়াকে জয়পুরহাটে,
- কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমানকে ময়মনসিংহে,
- স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (খাগড়াছড়ি জেলা) মিজ্ নাজমুন আরা সুলতানাকে মানিকগঞ্জে এবং
- প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মো. নাজমুল ইসলাম সরকারকে চাঁদপুরে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।