ভোট ‘ভিক্ষা’ করেই সংসদে যেতে চান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তিনি বলেছেন, হারাম পয়সায় ভোট কেনার চেয়ে মানুষের কাছ থেকে সৎভাবে ভোট চাওয়া উত্তম।
রবিবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শরিফ ওসমান হাদি লেখেন, “ভিক্ষুকের কাছ থেকেও টাকা খাওয়া লোকেরা যখন আমারে ‘ভোট ভিক্ষুক’ বলতেছে, তখন সিদ্ধান্ত নিলাম—এখন থেকে প্রতি শুক্রবার জুম্মার পরে ভিক্ষুকের পাশে দাঁড়িয়েই ভোট চাইবো। হারাম পয়সায় ভোট কেনার বদলে ভোট ‘ভিক্ষা’ করেই আমি পার্লামেন্টে হাজির হবো, ইনশাআল্লাহ।”
তিনি আরও জানান, দুর্নীতির অর্থে নয়, মানুষের ভালোবাসায় রাজনীতি গড়ে তুলতে চান তিনি।
এর আগে শরিফ ওসমান হাদি ঘোষণা দিয়েছিলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) থেকে প্রার্থী হবেন। গত ১৯ সেপ্টেম্বর শাহবাগ মোড়ে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে তিনি নিজের নির্বাচনি যাত্রার সূচনা করেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে শরিফ ওসমান হাদি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে বক্তব্য প্রকাশ করে থাকেন।