হংকংয়ে চীনের প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন

নভেম্বর ১০, হংকং: গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৬তম বার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হংকংয়ে অনুষ্ঠিত হয়েছে। দ্য এশিয়ান ক্লাব লিমিটেড, চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার এবং হংকং অ্যাসোসিয়েশন অফ ন্যাচারালাইজড চাইনিজ লিমিটেডের যৌথ আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এক চীন নীতি, এক দেশ দুই ব্যবস্থা এবং বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের নীতির প্রতি সমর্থন জানিয়ে ঐক্য, শিক্ষা ও আন্তঃসাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শুরুতে স্থানীয় শিল্পীরা হংকংয়ের ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। পাশাপাশি সামার ক্যান্টনিজ কোর্সের সমাপনীও অনুষ্ঠিত হয়, যেখানে ৩২ জন স্নাতক শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।

সমাপনী বক্তব্যে যৌথ আয়োজক কমিটির চেয়ারম্যান ড. ফখরুল ইসলাম বাবু বলেন, “এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ হংকংয়ে ঐক্য, অন্তর্ভুক্তি ও সম্প্রীতি জোরদার করে। এটি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এক চীন নীতি ও এক দেশ, দুই ব্যবস্থার মূল দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

অনুষ্ঠানে চীন ও হংকংয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ছাড়াও প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *