গাজীপুর-৬ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমানের পক্ষে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডে হারিকেন রডমিল থেকে আসাম মার্কেট, তালতলা, সরিফপুর রোড হয়ে মালেকের বাড়ি পর্যন্ত বিভিন্ন এলাকায় এই গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এবি পার্টি গাজীপুর জেলা ও মহানগরের সদস্য সচিব মাসুদ জমাদ্দার রানার নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন দলটির নেতাকর্মীরা। এ সময় তারা ব্যারিস্টার নোমানের পক্ষে লিফলেট বিতরণ করেন ও দোয়া কামনা করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবি পার্টি গাছা থানা আহ্বায়ক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, রাজিয়া বেগম, মোহাম্মদ হারুন হাওলাদার, শামীম মণ্ডল, কবির হোসেন, মো. সাব্বির, মাহফুজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগ শেষে মাসুদ জমাদ্দার রানা বলেন, ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমানের পক্ষ থেকে আমরা জনগণের পাশে থেকে এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করছি। উন্নয়ন ও শান্তির রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে এবি পার্টি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।
তিনি আরও জানান, এবি পার্টি শান্তিপূর্ণ পরিবেশে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। এলাকাবাসীর মধ্যে এবি পার্টির এই গণসংযোগকে ঘিরে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।