দিনাজপুর শহরের ব্যস্ততম এলাকা চারুবাবুর মোড়ে গড়ে উঠেছে আধুনিক রুচি ও নান্দনিকতার সমন্বয়ে তৈরি নতুন এক রেস্তোরাঁ—‘ওহ দিনাজপুর’। শহরের ভোজনরসিকদের কাছে এটি এখন শুধু খাবারের জায়গা নয়, বরং একটি বিনোদনকেন্দ্র বা ফুড রিক্রিয়েশন স্পট (FRS) হিসেবে পরিচিতি পাচ্ছে।
চারুবাবুর মোড়—যেখানে প্রতিদিন মানুষের ভিড়ে হাঁটাচলা পর্যন্ত কঠিন হয়ে যায়। এই মোড়ের পশ্চিম দিকে হাতের ডান পাশে নতুন এই রেস্তোরাঁটি চোখে পড়বে সহজেই। বাইরে থেকে এর সাজসজ্জা যেমন আকর্ষণীয়, ভেতরে ঢুকলেই চোখে পড়ে কারুকাজে ভরা এক পরিবেশ। নরম আলো, আরামদায়ক আসন আর পরিচ্ছন্ন পরিবেশে অতিথিদের জন্য তৈরি করা হয়েছে এক নান্দনিক অভিজ্ঞতা।
‘ওহ দিনাজপুর’-এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এখানে প্রতিটি খাবার রান্না হয় অতিথির চোখের সামনে। অর্থাৎ কীভাবে খাবার প্রস্তুত হচ্ছে, তা দেখা যায় সরাসরি—যা ভোজনরসিকদের কাছে বাড়তি আকর্ষণ।
রেস্তোরাঁটি শুধু খাবার পরিবেশনের জায়গা নয়, এটি দিনাজপুরের ক্রমবর্ধমান পারিবারিক আড্ডা ও বিনোদনের সংস্কৃতিরও প্রতিফলন। এক যুগ আগেও শহরে ভালো মানের রেস্তোরাঁ ছিল হাতে গোনা কয়েকটি, যেগুলোতে জায়গা পেতে অনেক সময় অপেক্ষা করতে হতো। এখন সেই চিত্র পাল্টে যাচ্ছে। নতুন প্রজন্মের চাহিদা অনুযায়ী গড়ে উঠছে আধুনিক ও পরিবারবান্ধব রেস্তোরাঁ, যার মধ্যে ‘ওহ দিনাজপুর’ অন্যতম সংযোজন।
খাবারের পাশাপাশি এখানে পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে কাটানো সময়ও সমান আনন্দদায়ক। দিনাজপুরের স্থানীয়রা বলছেন, এ ধরনের রেস্তোরাঁ শহরের সংস্কৃতি ও নাগরিক রুচির পরিবর্তনেরও ইঙ্গিত দেয়।
রেস্তোরাঁটির ফেসবুক পেজে ( Oh Dinajpur ) মেনু, পরিবেশ ও অফার সংক্রান্ত তথ্য নিয়মিত হালনাগাদ করা হয়।
‘খেতে ভালোবাসলে একবার চলে আসুন, তারপর বারবার আসতে ইচ্ছে করবে’—এই স্লোগান নিয়েই ‘ওহ দিনাজপুর’ এখন দিনাজপুরবাসীর নতুন ভোজন ঠিকানা হয়ে উঠছে।