আর্মি সার্ভিস কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত 

 

খুলনা জেলার জাহানাবাদ সেনানিবাসস্থ আর্মি সার্ভিস কোর সেন্টার এন্ড স্কুল (এএসসিসিএন্ডএস)-এ মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) আর্মি সার্ভিস কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

সেনাবাহিনী প্রধানের আগমনের সময় তাঁকে জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া এবং কমান্ড্যান্ট, এএসসিসিএন্ডএস দ্বারা অভ্যর্থনা জানানো হয়।

সম্মেলনে সেনাবাহিনী প্রধান আর্মি সার্ভিস কোরের সকল অধিনায়কদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে কোরের সদস্যদের সক্ষমতা বৃদ্ধি এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান আর্মি সার্ভিস কোরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে আলোকপাত করেন।

সম্মেলনে জিওসি, আর্টডক; মহাপরিচালক, বিএমটিএফ; জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; চেয়ারম্যান, সেনা কল্যাণ সংস্থা; সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ; কমান্ড্যান্ট, এএসসিসিএন্ডএস; আর্মি সার্ভিস কোরের সকল ইউনিটের অধিনায়কগণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সম্মেলন আর্মি সার্ভিস কোরের আধুনিকীকরণ, দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশসেবায় তাদের অব্যাহত প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *