দৌলতপুরে  বিএনপির বিক্ষোভ মিছিল

কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুবদল।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম, ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল ও যুবদলের আহ্বায়ক মো. বেনজির আহমেদ বাচ্চুর নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলটি উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে থানা বাজার ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ ঘোষিত লকডাউন দেশের মানুষের জীবন ও অর্থনীতির ওপর অঘোষিত আঘাত। তাঁরা অভিযোগ করেন, “লকডাউনের নামে সরকার ভিন্নমত দমন করতে চায়, কিন্তু দৌলতপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠন রাজপথে থাকবে।”

নেতারা আরও হুঁশিয়ারি দেন, যদি লকডাউনের নামে কোনো নাশকতা বা হামলার চেষ্টা হয়, তবে তার জবাব রাজপথেই দেওয়া হবে।

বিক্ষোভে উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *