মাগুরা সরকারি মহিলা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ ১১ নভেম্বর কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার জেলা প্রশাসক জনাব মোঃ অহিদুল ইসলাম।
প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের শিক্ষাজীবনে স্বাগত জানিয়ে বলেন, “নারী শিক্ষার বিকাশে মাগুরা সরকারি মহিলা কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ কলেজের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম ও অনুষ্ঠানসূচির মাধ্যমে তাদের সৃজনশীলতা ও প্রতিভা উপস্থাপন করে। কলেজ প্রশাসন ও শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।