মাগুরায় ২০ মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হলো শিক্ষাবৃত্তি

 

মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষা সহায়তা ফান্ড থেকে মাগুরা কালেক্টরেট কলেজিয়েট স্কুল ও সূর্যমুখী শিশু বিদ্যালয়ের ২০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে মোট ১ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

১২ নভেম্বর বুধবার সকালে কালেক্টরেট কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম শিক্ষার্থীদের হাতে সরাসরি বৃত্তির চেক তুলে দেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাশ্বতী শীল সভাপতিত্ব করেন।

প্রদত্ত বৃত্তির মধ্যে কালেক্টরেট কলেজিয়েট স্কুলের ১০ জন শিক্ষার্থীকে জন প্রতি ৬,০০০ টাকা করে মোট ৬০,০০০ টাকা এবং সূর্যমুখী শিশু বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীকে জন প্রতি ৪,০০০ টাকা করে মোট ৪০,০০০ টাকা দেওয়া হয়।

অনুষ্ঠানে মাগুরা সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, “জেলা প্রশাসকের শিক্ষা সহায়তা ফান্ড থেকে প্রদত্ত এই বৃত্তি শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আরও অনুপ্রাণিত করবে এবং তাদের ভবিষ্যৎ জীবনে সাফল্য অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *