কক্সবাজারে এনসিপির লকডাউনবিরোধী রোডশো

কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী কালুর দোকান এলাকা থেকে শুরু হয়ে বাজারঘাটা–লালদিঘীর পাড়–ঘুনগাছতলা–কলাতলী–জেলগেট রুট হয়ে শহীদ দৌলত ময়দানে শেষ হয় এক বিশাল রোড শো। রোডশো আয়োজন করেছে এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি ও শ্রমিকশক্তিসহ বিভিন্ন উইংয়ের অংশগ্রহণে।

এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে অবস্থান ঘোষণা করা ।

এনসিপির কেন্দ্রীয় যুগ্মসচিব ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন বলেন, “ফ্যাসিবাদী আওয়ামীলীগের লকডাউনের ডাকে আজ কক্সবাজারের জনগণ শুধু প্রত্যাখ্যান করেনি, শিশু-কিশোর-বৃদ্ধ-যুবা প্রত্যেকই উৎসাহ নিয়ে রোডশোতে অংশ নিয়েছেন এবং আওয়ামীলীগের বিরুদ্ধে তাঁদের শক্তিশালী অবস্থান প্রকাশ করেছেন।”

তিনি আরও জানান, আজকের রোডশো কক্সবাজারে আগামী দিনে চারটি সংসদীয় আসনে “শাপলাকলির আগমনী বার্তা” হিসেবে গণ্য হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার এনসিপির জেলা সংগঠক সাঈদ স্বাধীন, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আসিফ বাপ্পী, ছাত্রশক্তির জেলা সংগঠক আথার সাকিফ, সম্ভব্য প্রার্থী ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সদস্য মুহাম্মদ হোছাইন, রামু উপজেলায় প্রধান সমন্বয়কারী আহসান জুবায়ের, চকরিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী মুহাম্মদ সাজ্জাদ ও উপজেলার যুগ্ম সমন্বয়কারীসহ অন্যান্য সক্রিয় নেতারা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *