রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের সারাদেশব্যাপী লকডাউন কর্মসূচির প্রতিবাদে রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টির কার্যালয় থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি সাহেববাজার থেকে শুরু হয়ে সি অ্যান্ড বি মোড়, লক্ষীপুর, তালাইমারী ও বিনোদপুর হয়ে কাটাখালী বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় জাতীয় নাগরিক পার্টির মহানগর কার্যালয়ে এসে সমাপ্ত হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “দেশের সাধারণ মানুষ আজ গণতন্ত্র, জীবিকা ও নিরাপত্তাহীনতায় ভুগছে। জাতীয় নাগরিক পার্টি গণমানুষের পাশে থেকে এই অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছে।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোঃ মোবাশ্বের আলী ও সদস্য সচিব মোঃ আতিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মোঃ মোবাশ্বের হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মুফাচ্ছিরুল ইসলাম, এবং প্রচার সম্পাদক মোঃ ফাহবির চৌধুরী।
প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হযরত আনাস আলী এবং জেলা জাতীয় নাগরিক পার্টির প্রথম যুগ্ম সমন্বয়কারী মোঃ নাহিদুল ইসলাম সাজু।
সমাবেশ শেষে বক্তারা রাজশাহীসহ সারাদেশে দলীয় কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *