জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী

 

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের তিন দিনব্যাপী প্রথম পুনর্মিলনীর দ্বিতীয় দিন শুক্রবার (১৪ নভেম্বর) জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

প্রধান অতিথি কলেজ প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে স্বাগত জানান ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি, এ্যাডজুটেন্ট জেনারেল, জিওসি ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার, কলেজের অধ্যক্ষ এবং এ্যাসোসিয়েশন অব জয়পুরহাট এক্স ক্যাডেটস (AJEC)-এর সভাপতি। এরপর জেনারেল ওয়াকার-উজ-জামান পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং পুনর্মিলনী প্যারেডে সালাম গ্রহণ করেন।

প্যারেড শেষে তিনি বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশে বক্তব্য দেন। সেনাপ্রধান তাঁদের সফলতা ও সমৃদ্ধির জন্য শুভকামনা জানান। একই সঙ্গে দেশ সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রাক্তন ও বর্তমান ক্যাডেটরা একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

উল্লেখ্য, তিন দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *