পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে থাকা জুলাই স্মৃতিস্তম্ভে অজ্ঞাত দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। শনিবার ভোররাতে দাহ্য পদার্থ দিয়ে আগুন লাগানো হয়। এতে স্মৃতিস্তম্ভের একটি অংশ কালো হয়ে ক্ষতিগ্রস্ত হয়।
পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, ঘটনাস্থলে দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যের অবহেলা পাওয়ায় তাদের পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, অগ্নিসংযোগের ঘটনায় পিরোজপুর সদর থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিএনপি, জামায়াত, ছাত্র-জনতা সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্মৃতিস্তম্ভ এলাকায় জড়ো হন। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান।