কুমিল্লায় দ্য থিওসোফিকেল সোসাইটির আন্তর্জাতিক সার্ধশতবর্ষ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় শহরের টাউনহল এলাকার কুমিল্লা লজ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদযাপন পর্ষদের আহ্বায়ক প্রফেসর ড. আলী হোসেন চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন কুমিল্লা লজের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান, আহ্বায়ক অধ্যক্ষ তাপস কুমার বকসী, অধ্যক্ষ নিখিল চন্দ্র রায়, নাট্যব্যক্তিত্ব শাজাহান চৌধুরী, প্রফেসর ডা. আতাউর রহমান, কুমিল্লা ওয়াইডাব্লিউসিএর সাধারণ সম্পাদক আইরিন মুক্তা অধিকারী এবং টাউনহল মিলনায়তনের সদস্য সচিব সাজ্জাদ হোসেন।
স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির সদস্য সচিব অমৃতলাল দত্ত। The Universal Prayer পাঠ করেন অধ্যাপক রাহুল তারণ পিন্টু।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জাকারিয়া কাজী, রতন কুমার আচার্য্য, চুমকি সিংহ ও খিজির হায়াত খান। আবৃত্তি করেন রুবেল কুদ্দুস। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন চন্দন দাস।
উৎসবমুখর এ আয়োজনে কুমিল্লার বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।