রাষ্ট্রের উন্নয়নে নারীদের সমান ভূমিকা জরুরি — বাচ্চু মোল্লা

 

কুষ্টিয়ার দৌলতপুরে মহিলা কর্মী সভায় নারীদের রাষ্ট্রের উন্নয়নে সমানভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল চারটায় স্বরুপপুর গ্রামে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন নুরুল ইসলাম ।

প্রধান অতিথির বক্তব্যে বাচ্চু মোল্লা বলেন, যুগে যুগে নারীরা পুরুষের পাশে থেকে পরিবারের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু ধর্মীয় অপব্যাখ্যা ও নানা সামাজিক বাধার কারণে অনেক দেশ পিছিয়ে আছে। তিনি জানান, শালীনতার মধ্যেই নারীদের রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ নিশ্চিত করতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ।

নারীদের উদ্দেশে তিনি বলেন, “সংসারের পাশাপাশি আপনারা রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখুন। নিজেদের এবং নিজেদের মেয়েদের যোগ্য করে গড়ে তুলুন। রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রাখুন।”
তিনি আরও বলেন, জামায়াতের নারী কর্মীরা যেমন বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাচ্ছেন, তেমনি বিএনপির নারী কর্মীরাও পাড়া–মহল্লায় গিয়ে ধানের শীষসহ দলের নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে প্রচারণা চালাতে পারেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শের আলী সবুজ এবং কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক এম ফরজউল্লাহ।

মহিলা কর্মী সভায় নানা ওয়ার্ডের নারী কর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *