মাগুরায় প্রথম বিভাগ কাবাডি লিগের ফাইনাল অনুষ্ঠিত

 

মাগুরা জেলা প্রথম বিভাগ কাবাডি লিগ ২০২৫-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার, ১৪ নভেম্বর, নোমানী ময়দানে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোঃ অহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার জনাব মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম এবং চিকিৎসক ও সমাজসেবক ডা. সিমিন মজিদ আখতার। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বি. এম. সাজিন ইসরাত।

ফাইনাল ম্যাচ শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এসময় তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতা তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ায় এবং সামাজিক সম্প্রীতি আরও দৃঢ় করে। নিয়মিতভাবে এমন আয়োজন চালিয়ে যাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, অতিথি ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপচেপড়া উপস্থিতি ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *