মাগুরা জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব নেন। একই সঙ্গে তিনি জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করবেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, মাগুরার সামগ্রিক উন্নয়ন, মানসম্মত জনসেবা এবং দক্ষ ও স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে নিতে সকলের আন্তরিক সমর্থন কামনা করেন।
সরকারি সেবা সহজ করা এবং জেলার উন্নয়নকে গতিশীল করাকে তিনি সামনে থেকে নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন।