নির্বাচনে ইসি কর্মকর্তাদের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ চায় বিএনপি  

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিএনপি ইলেকশন কমিশনের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার দাবি তুলেছে। বুধবার (১৯ নভেম্বর) আগারগাঁওয়ে কমিশন ভবনে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এই প্রস্তাবটি উত্থাপন করেন।

ড. মঈন খান বলেন, “দেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এই সময়ে নির্বাচন কমিশনের দায়িত্ব আরও গুরুত্বপূর্ন। ইসিকে শক্ত অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে এবং কমিশনের সমস্ত জনবল যথাযথভাবে ব্যবহার করা উচিত। কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিলে রাজনৈতিক সংস্কৃতিতে গুণগত পরিবর্তন আসবে।”

তিনি আরও বলেন, নিয়মনীতি মেনে নির্বাচন করা রাজনৈতিক দলের প্রার্থীদের দায়িত্ব। আচরণবিধি প্রতিপালনের বিষয়ে কোনো মতবিরোধ নেই, তবে তফসিলের বাইরে যাওয়ার সুযোগ নেই। ড. মঈন খান মন্তব্য করেন, যত অঙ্গীকারনামাই নেওয়া হোক, রাজনৈতিক দলগুলো নিজেদের সংশোধন না করলে তা কার্যকর হবে না। এছাড়া, সংলাপে বিএনপির সব পরামর্শের প্রতিফলন হয়নি এবং অঙ্গীকারনামায় শাস্তির বিধানও স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *