অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর গ্রন্থের প্রকাশনা উৎসব

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও স্মৃতি নিয়ে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর নতুন প্রবন্ধ সংকলন “ঢাকা বিশ্ববিদ্যালয় : ইতিহাসে, স্মৃতিতে”– এর প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ১৫ নভেম্বর ২০২৫, শনিবার বিকাল ৪টায়। অনুষ্ঠানটির আয়োজন করা হয় বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে। বইটি প্রকাশ করেছে বেঙ্গলবুকস।

আলোচনায় অংশ নেন দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও সাহিত্যজগতের পরিচিত মুখরা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, শিক্ষাবিদ ও অনুবাদক অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস, নাট্যব্যক্তিত্ব ও অনুবাদক খায়রুল আলম সবুজ, কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল, তরুণ লেখক ও গবেষক কাজী সামিও শীশ এবং বেঙ্গলবুকস-এর প্রকাশক ও বাপুস-এর সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খ্যাতিমান শিক্ষাবিদ অধ্যাপক ফিরদৌস আজিম। বক্তারা বইটির গুরুত্ব তুলে ধরে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ইতিহাস, স্মৃতি, মানুষের জীবন ও সময়—সবকিছুর সংমিশ্রণে বইটি একটি মূল্যবান সংকলন হয়ে উঠেছে। তারা মনে করেন, বিশ্ববিদ্যালয়ের অতীত ও বর্তমান বুঝতে এই গ্রন্থ পাঠকদের সহায়তা করবে।

আলোচনা পর্ব শেষে বইটি পাঠকদের হাতে তুলে দেওয়া হয়। বইপ্রেমী, শিক্ষার্থী ও গবেষকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও সুশৃঙ্খল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *