ঐতিহ্য বুক কার্নিভ্যালে ‘টক উইথ রাইটার্স’-এর শেষ আড্ডা  

 

সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্য আয়োজিত ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৫’-এর বিশেষ আয়োজন ‘টক উইথ রাইটার্স’–এর শেষ পর্ব অনুষ্ঠিত হলো। শেষ অনুষ্ঠানের অতিথি ছিলেন লেখক, অনুবাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রশিদ

আড্ডায় তিনি ফারসি সাহিত্য, মধ্যপ্রাচ্যের সমকালীন সিনেমার দর্শন, অনুবাদের শিল্প এবং ভাষান্তরের নানা চ্যালেঞ্জ নিয়ে সহজ ভাষায় তার মতামত তুলে ধরেন। পাঠকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনুবাদ দুই ভাষা ও সংস্কৃতির মানুষের মধ্যে বোঝাপড়া ও সৌহার্দ্যের সেতুবন্ধন তৈরি করে। একজন অনুবাদক শুধু ভাষা নয়—একটি সমাজ, একটি ইতিহাস ও একটি অনুভূতির বহনকারী।

তিনি আরও জানান, ইরানি চলচ্চিত্রনির্মাতাদের মানবিক গল্প, প্রতিরোধ, ভালোবাসা এবং সামাজিক বাস্তবতার বর্ণনাশৈলী তাকে অনুবাদে আরও আগ্রহী করেছে।

পাঠকদের উপস্থিতি, প্রশ্ন ও অংশগ্রহণে পুরো আড্ডা প্রাণবন্ত হয়ে ওঠে।

এছাড়া কার্নিভালে অংশ নেয় ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান ইলহাম, শিশুবইয়ের প্রকাশনা কাকাতুয়া, ইংরেজি সাহিত্য প্রকাশনা প্রতিষ্ঠান গ্রিপারমার্ক, এবং নান্দনিক নোটবুক প্রকাশনা প্রতিষ্ঠান নু বুকস বাই নুবাহা। তাদের বই, নোটবুক ও বুকমার্কে বিশেষ ছাড় চলছে, যা পাঠকদের আগ্রহ আরও বাড়িয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *