মাগুরার জেলা প্রশাসকের শ্রীপুর উপজেলা পরিদর্শন

 

মাগুরার জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ১৯ নভেম্বর বুধবার,  শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলা নির্বাচন অফিসারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দায়িত্বশীল ও সতর্কভাবে দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন। তিনি আইনশৃঙ্খলা বজায় রাখা, প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্ব যথাযথভাবে সম্পাদনের বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করেন।

তিনি নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সকল দপ্তরের সমন্বিত সহযোগিতার প্রয়োজনীয়তাও উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *