ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন রিকশাচালক মো. সুজন। ২০ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কার্যালয়ে তিনি মনোনয়ন ফরম নেন। জুলাইয়ে আলোচনায় আসা এই রিকশাচালক এবার সংসদে যাওয়ার লক্ষ্য নিয়ে নির্বাচনী মাঠে নামছেন।
মনোনয়ন সংগ্রহের পর সাংবাদিকদের সুজন বলেন, “যারা এতিমের টাকা মেরে, যাত্রাপালা করে সংসদে যেতে পারেন; আমি রিকশাচালক হয়ে কেন সংসদে যেতে পারব না?” তার এই বক্তব্য উপস্থিতদের দৃষ্টি কাড়ে।
ফরম সংগ্রহের সময় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা উপস্থিত ছিলেন।
ঢাকা-৮ আসনে ইতোমধ্যে কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জামায়াতের প্রার্থী হিসেবে লড়বেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।