দীপালি রায়ের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

 

ফরিদপুরের বিশিষ্ট শিক্ষক কালীপদ রায়ের সহধর্মিনী দীপালি রায়ের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ (২৩ নভেম্বর)। ২০২০ সালের এই দিনে তিনি রাজধানীর নিউরো-সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ তার তিন সন্তানের বাসায় গীতা পাঠ ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। ফরিদপুরের শ্রীঅঙ্গনেও ভোগের ব্যবস্থা রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও পরিচিতজনদের তার আত্মার শান্তি কামনায় প্রার্থনায় অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

দীপালি রায়ের বড় ছেলে, দৈনিক সময়ের আলো’র সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও সায়েন্স ফিকশন লেখক কমলেশ রায়ও মায়ের জন্য সবার কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *