ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সৌজন্য সাক্ষাৎ

 

বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে ২৩ নভেম্বর  শনিবার। ঢাকায় এই বৈঠকে দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতা ও পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

নাহিদ ইসলাম ভুটানের প্রধানমন্ত্রীর সফরকে স্বাগত জানান এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভুটানের দীর্ঘদিনের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময়ই পরস্পরের উপকারে এসেছে।

শেরিং টোবগে সাম্প্রতিক বছরগুলোতে ঢাকা–থিম্পু সম্পর্কের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে উচ্চশিক্ষা, বাণিজ্য ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা আরও বিস্তৃত করার আগ্রহ ব্যক্ত করেন তিনি।

সাক্ষাতে নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মোহাম্মদ জাকারিয়া এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ। বৈঠকটি দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার ইতিবাচক বার্তা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *