ঢাকার জাতীয় স্টেডিয়ামে আজ সকালে বাংলাদেশ–নেপাল আন্তর্জাতিক রাগবি সিরিজ ২০২৫-এর উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। তিনি বলেন, খেলাধুলা দুই দেশের মানুষের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সিরিজে অংশ নিতে নেপালের জাতীয় রাগবি দল ইতোমধ্যে ঢাকায় এসেছে। আজ প্রথম দিনের খেলায় তারা দুইটি ‘সেভেনস সাইড’ ম্যাচে জয় পেয়েছে। দুই দিনের এই সিরিজকে ঘিরে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে।