“ইনফিনিক্স প্রেজেন্টস ত্রি নেশন সিরিজ ২০২৫”–এর চুক্তি সই ও লোগো উন্মোচন অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বাফুফে ভবনে। অনুষ্ঠানে একই সঙ্গে ভিশন অস্ট্রেলিয়ার লোগো উন্মোচন করা হয়। এটির মাধ্যমে প্রকাশ পেল যে বাংলাদেশ নারী ফুটবল দল এএফসি উইমেন্স এশিয়ান কাপ ২০২৬-এর ফাইনাল রাউন্ডে খেলবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, সহ-সভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম, নির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন চৌধুরী ও কামরুল হাসান হিলটন।
স্পন্সর প্রতিষ্ঠান ইনফিনিক্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কান্ট্রি রিটেইল ম্যানেজার জিয়াং শিনইউ এবং সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মো. ইফতেখার উদ্দিন সানি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ত্রি-নেশন সিরিজ বাংলাদেশ ফুটবলের জন্য নতুন সুযোগ তৈরি করবে। নারী ফুটবলেও দেশের অগ্রগতি আন্তর্জাতিক পর্যায়ে নতুন সম্ভাবনার দরজা খুলছে।