ঢাকা, ২৪ নভেম্বর ২০২৫: দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার সকালে বাংলাদেশ ত্যাগ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সকাল সাড়ে ৮টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি দেশের উদ্দেশে রওনা হন।
ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানান পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামও উপস্থিত ছিলেন।
বিদায়ের আগে শেরিং তোবগেকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী গার্ড অব অনার দেওয়া হয়।
সফরের সময়ে বাংলাদেশ ও ভুটান দুটি সমঝোতা স্মারক (MoU) সই করে— একটি স্বাস্থ্যসেবা সহযোগিতা এবং আরেকটি ইন্টারনেট সংযোগ উন্নয়ন বিষয়ে। এছাড়া প্রধানমন্ত্রী তোবগে নানা অনুষ্ঠানে অংশ নেন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
তার ব্যস্তসূচিতে আরও ছিল বিভিন্ন উপদেষ্টা, গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।
এই সফরের মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।