জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের দ্বিতীয় দিন উৎসাহ–উদ্দীপনায় জমে উঠেছে শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন হল। “দেশ বদলাবে নতুন নেতৃত্বে”—এই স্লোগান নিয়ে দুই দিনব্যাপী এই সাক্ষাৎকার কার্যক্রমে অংশ নিতে সকাল থেকেই ভিড় করছেন দলীয় নেতা–কর্মী ও সম্ভাব্য প্রার্থীরা।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া সাক্ষাৎকার চলবে রাত ৯টা পর্যন্ত। এর আগে রবিবার প্রথম দিনের সাক্ষাৎকার একই সময়ে শুরু হয়ে প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
পার্টির সিদ্ধান্ত অনুযায়ী, সারা দেশের ১০টি বিভাগ থেকে আগত মনোনয়নপ্রত্যাশীরা বিভাগভিত্তিক পর্যায়ে সাক্ষাৎকার দিচ্ছেন। এতে পুরো কনভেনশন হল জুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
প্রথম দিনে মোট ৩৯১ জন মনোনয়নপ্রত্যাশী সাক্ষাৎকারে অংশ নেন। বিভাগওয়ারি সংখ্যাটি হলো—
- খুলনা বিভাগ: ৩০ জন
- রাজশাহী বিভাগ: ৪২ জন
- চট্টগ্রাম বিভাগ: ৪২ জন
- ঢাকা বিভাগ: ৬৫ জন
- বরিশাল বিভাগ: ৩১ জন
- রংপুর বিভাগ: ৪৩ জন
- ফরিদপুর বিভাগ: ৪১ জন
- ময়মনসিংহ বিভাগ: ৪০ জন
- কুমিল্লা বিভাগ: ৪৫ জন
- সিলেট বিভাগ: ১২ জন
সাক্ষাৎকার কার্যক্রম শেষে দল দ্রুত মনোনয়ন চূড়ান্ত করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।