রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। শনিবার (২ ডিসেম্বর ২০২৫) তিনি তানোর উপজেলার মঈনপুর মোড় ও মুন্ডুমালা হাট এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ এবং ঈগল মার্কায় ভোট চান।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষ, রিক্সা–ভ্যানচালক, দোকানদার, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি এবি পার্টির আদর্শ, নীতি এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন, “এবি পার্টির অঙ্গীকার, রাষ্ট্র হবে জনতার” এবং “আসুন বদলে যাই, বদলে দিই”।
ড. মুহসেনী সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করেন। গণসংযোগে স্থানীয় শুভাকাঙ্ক্ষী সুধীজন উপস্থিত ছিলেন। এলাকাবাসীর মধ্যে এবি পার্টির প্রতি উৎসাহ ও আগ্রহ দেখা গেছে বলে দলীয় নেতারা জানান।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন—অধ্যাপক মনিরুজ্জামান (সমন্বয়ক কমিটি সদস্য), আব্দুল হালিম (সমন্বয়ক কমিটি সদস্য), আহসান হাবিব (নির্বাচন কমিটি সদস্য), সিফাতুর রহমান (নির্বাচন কমিটি সদস্য), জাকির হোসেনসহ বিভিন্ন স্তরের অন্যান্য কর্মী ও নেতারা।