বরিশালের বানারীপাড়ায় বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সলিয়াবাকপুর ইউনিয়ন শ্রমিকদলের কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে ইউনিয়নের বিভিন্ন স্তরের শ্রমিক নেতা, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সলিয়াবাকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী বসির আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ফখরুল সিদ্দিকী সম্রাট তালুকদার, সিনিয়র সহ-সভাপতি সান্টু ডাকুয়া, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মিরাজুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কালামসহ নবগঠিত ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো. নাসির খান। অনুষ্ঠানে উপজেলা শ্রমিক দলের সভাপতি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। আমরা বিশ্বাস করি, আল্লাহর অশেষ রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে দেশবাসীর মাঝে ফিরে আসবেন। তিনি শুধু রাজনৈতিক নেতা নন, বরং দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ প্রতীক।”
স্থানীয় ইমামের পরিচালনায় অনুষ্ঠিত মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং জাতীয় রাজনীতিতে পুনরায় সক্রিয় হয়ে ওঠার জন্য বিশেষ দোয়া করা হয়।