দিনাজপুর ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (ডিআইএসটি) বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আয়োজিত হলো এক মনোজ্ঞ বিতর্ক প্রতিযোগিতা। ডিআইএসটি মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের এ্যাসেট প্রজেক্টের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব জনাব মীর জাহিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের চিফ ইনস্ট্রাক্টর জনাব মোহাম্মদ সাদেকুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিআইএসটি’র অধ্যক্ষ জনাব মামুনুর রহমান।
বিতর্কের বিষয় ছিল— “সামাজিক যোগাযোগ মাধ্যম কি আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ?”
পক্ষে যুক্তি তুলে ধরে অংশ নেয় ‘ভয়েজ অফ লজিক’ দল। দলের সদস্য ছিলেন মাহমুদুল ইসলাম, আবু তালহা এবং দলনেতা নিতাই বর্মণ। বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন মোহাম্মদ হাসিব, ফজলে রাব্বি ও দলনেতা ইব্রাহিম আলী মাহীন।
কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় খুব অল্প পয়েন্টের ব্যবধানে ‘ভয়েজ অফ লজিক’ দল জয়ী হয়। বিজয়ী দলের দলনেতা নিতাই চন্দ্র বর্মণ শ্রেষ্ঠ বক্তার সম্মান অর্জন করেন।
বিশ্ব ব্যাংক ও ডিআইএসটি’র যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মোট ১৬ জন বিতার্কিককে পুরস্কৃত করা হয়। বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যম সীমিত মাত্রায় ব্যবহার করা প্রয়োজন, নইলে এটি ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।”
বিতর্ক শেষে সভাপতি বিজয়ী ও অংশগ্রহণকারী সবার হাতে পুরস্কার তুলে দেন।
আলহামদুলিল্লাহ বিপক্ষ দলের সদস্য হিসাবে অংশগ্রহন করেছিলাম।