ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (৪ঠা নভেম্বর) বিকেল পৌনে চারটার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, যেসব আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি, সেসব আসন জোটের অংশীদার রাজনৈতিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হবে। এসব আসনের বিষয়ে পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তিনি আরও জানান, যেসব আসনে আজ প্রার্থী ঘোষণা করা হয়েছে, সেগুলোর তালিকায় পরিবর্তনের সম্ভাবনা খুবই কম।
ঘোষিত ৩৬টি আসন হলো—
ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, নওগাঁ-৫, নাটোর-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৫, নড়াইল-২, খুলনা-১, পটুয়াখালী-২, বরিশাল-৩, ঝালকাঠি-১, টাঙ্গাইল-৫, ময়মনসিংহ-৪, কিশোরগঞ্জ-১, কিশোরগঞ্জ-৫, মানিকগঞ্জ-১, মুন্সিগঞ্জ-৩, ঢাকা-৭, ঢাকা-৯, ঢাকা-১০, ঢাকা-১৮, গাজীপুর-১, রাজবাড়ী-২, ফরিদপুর-১, মাদারীপুর-১, মাদারীপুর-২, সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৪, সিলেট-৪, হবিগঞ্জ-১, কুমিল্লা-২, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১৫ এবং কক্সবাজার-২।
এর আগে বিএনপি কয়েক দফায় বিভিন্ন আসনের প্রার্থী ঘোষণা করেছে। দলটির নেতারা জানান, ধাপে ধাপে বাকি আসনগুলোর বিষয়েও সিদ্ধান্ত জানানো হবে।