কুমিল্লা জেলা বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী সম্পন্ন

 

জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত কুমিল্লা জেলা বইমেলা-২০২৫-এর আলোচনা সভা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে শনিবার (৬ ডিসেম্বর)। কুমিল্লা টাউন হল মাঠে ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মু. রেজা হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ সানোয়ার জাহান ভূঁইয়া, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক মোঃ ফরিদ উদ্দিন সরকার।

সমাপনী আলোচনায় অংশ নেন লেখক ও গবেষক প্রফেসর শান্তিরঞ্জন ভৌমিক এবং কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী। বক্তারা বইমেলার মতো সাংস্কৃতিক আয়োজন জ্ঞানচর্চা ও পাঠপ্রবণতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানের শেষ ভাগে পুরস্কার বিতরণ করা হয় এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুমিল্লার পাঠপ্রেমীদের অংশগ্রহণে এবারের বইমেলা প্রাণবন্ত হয়ে ওঠে বলে আয়োজকেরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *