শ্রীলঙ্কার বিপর্যয়ে ভুটানের ২ লাখ ডলারের সহায়তা

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘দিতওয়া’-এর ব্যাপক ধ্বংসযজ্ঞের পর জরুরি তহবিলে সহায়তা হিসেবে ভুটান সরকার ২ লাখ মার্কিন ডলার দিয়েছে। ভুটানের মহামান্য রাজাধিরাজের নির্দেশে দেশটির শ্রীলঙ্কাস্থ Ambassador Dasho Karma Hamu Dorjee এই আর্থিক সহায়তা তুলে দেন।

৮ ডিসেম্বর , কলম্বোতে শ্রীলঙ্কার পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটনমন্ত্রী বিজিথা হেরাথের হাতে আনুষ্ঠানিকভাবে এই অনুদান হস্তান্তর করা হয়।

ঘূর্ণিঝড় দিতওয়া শ্রীলঙ্কায় ৬০০ জনের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭ লক্ষাধিক মানুষ। বহু ঘরবাড়ি, রাস্তা, সেতু, যোগাযোগব্যবস্থা এবং জীবিকা নিশ্চিহ্ন হয়ে গেছে। এই পরিস্থিতিতে ভুটানের এই সহায়তা শ্রীলঙ্কার পুনরুদ্ধার কার্যক্রমে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ভুটান ও শ্রীলঙ্কার দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং বৌদ্ধ ঐতিহ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা সম্পর্ক এই উদ্যোগে আরও সুদৃঢ় হলো। সংকট মুহূর্তে ভুটান জনগণের এই সহায়তাকে শ্রীলঙ্কা ‘বন্ধুত্বের উষ্ণ নিদর্শন’ হিসেবে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *