বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে লেটার অব ইনটেন্ট (LoI) স্বাক্ষর করেছে বাংলাদেশ বিমান বাহিনী ও ইতালিভিত্তিক প্রতিষ্ঠান লিওনার্ডো এস.পি.এ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।
এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ইতালির সংশ্লিষ্ট প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফ্ট ইউরোফাইটার টাইফুন। সামনের সারির যুদ্ধবিমান হিসেবে পরিচিত এই বিমানের মাধ্যমে বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
বিমান বাহিনীর ভবিষ্যৎ আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।