মণিপুরী জনগোষ্ঠীর আলোকচিত্রীর প্রদর্শনী বসছে বিশ্বসাহিত্য কেন্দ্রে

 

বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রশালায় শুরু হলো বাংলাদেশের মণিপুরী জনগোষ্ঠীর জীবনধারা নিয়ে নয়দিনের বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। দেশের উত্তর-পূর্বাঞ্চলে বসবাসকারী মণিপুরী জনগোষ্ঠীর শান্ত, স্বাভাবিক ও গভীর সৌন্দর্যে ভরপুর জীবনকে ক্যামেরায় তুলে ধরেছেন তিন আলোকচিত্রী—মো. কাউছার হাবিব সোমেল, মোহা: আসহাবুল হক নান্নু ও মোহাম্মদ হারুন আর রশীদ।

১২ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশ্বসাহিত্য কেন্দ্রের আর্ট গ্যালারির ৪০২ নম্বর কক্ষে প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। চলমান একটি মেন্টরশিপ প্রোগ্রামের অংশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। পুরো প্রদর্শনীর কিউরেটর ও মেন্টরশিপ কার্যক্রম পরিচালনার দায়িত্বে আছেন প্রশিক্ষক ও আলোকচিত্রী কে এম জাহাঙ্গীর আলম।

মণিপুরী জনগোষ্ঠীর সংস্কৃতি ও জীবনধারাকে নতুন করে দেখার সুযোগ সৃষ্টি করতেই প্রদর্শনীটির আয়োজন বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *