জাতীয় কবি নীতিমালা ও আইন প্রণয়নের দাবিতে মতবিনিময় 

 

৩০ অগ্রহায়ণ ১৩৩৬ বঙ্গাব্দ, অর্থাৎ ১৯২৯ সালের ১৫ ডিসেম্বর কবি কাজী নজরুল ইসলাম জাতীয় কবি হিসেবে অভিহিত হয়েছিলেন—এই দিনটিকে স্মরণ করে গত বছর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কবি নজরুলকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে। এ উপলক্ষে “জাতীয় কবি নীতিমালা আইন প্রস্তাবনা বাস্তবায়ন কমিটি”-এর উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি ও নজরুল স্মৃতি বিজড়িত গুরুত্বপূর্ণ স্থানে প্রচারাভিযান, মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যকার লুৎফুল আহসান বাবু, গবেষক শাহ সিদ্দিক, কবি গোলাম মোস্তফা তাপস, কবি মুহাম্মদ ইসমাইল, ছড়াকার ফরিদ সাঈদ, কবি মতিয়ারা চৌধুরী মিনু, কবি মোমেনুর রহমান, কবি সায়মা আক্তার রিভা, সংগঠক ফারজানা রাখি, চারু হাবিব, সংগঠক রিয়াদ মাহমুদ খান, ড. মআআ মুক্তাদীরসহ আরও অনেকে।

আলোচনায় বক্তারা গত বছর এই দিনে কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে নজরুলভক্ত ও সংস্কৃতিকর্মীদের পক্ষ থেকে সরকারের কাছে বিনীত অনুরোধ জানানো হয়—জাতীয় কবির মর্যাদা, দায়িত্ব ও রাষ্ট্রীয় স্বীকৃতি স্পষ্ট করতে দ্রুত জাতীয় কবি নীতিমালা ও আইন প্রণয়ন করা হোক।

বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি সংরক্ষণ, গবেষণা ও রাষ্ট্রীয়ভাবে যথাযথ সম্মান নিশ্চিত করতে একটি সুস্পষ্ট নীতিমালা ও আইন প্রণয়ন এখন সময়ের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *