বিজয় দিবসে দেশজুড়ে আগ্রাসনবিরোধী যাত্রার ঘোষণা জাতীয় নাগরিক পার্টির

 

মহান বিজয় দিবস আমাদের জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার প্রতীক—এ কথা উল্লেখ করে ১৬ ডিসেম্বর ২০২৫ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিজয় দিবসকে কেন্দ্র করে সকল জেলা, মহানগর, উপজেলা ও থানায় আগ্রাসনবিরোধী যাত্রা আয়োজন করা হবে।

ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ এবং অসংখ্য মানুষের ধৈর্য ও সংগ্রামের ফলেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিজয় দিবস জাতীয় ঐক্য, সাহস এবং অসাম্প্রদায়িক চেতনার পুনর্জাগরণের দিন। এই দিনের তাৎপর্য উপলব্ধি করে সমাজে শান্তি, সংহতি ও ন্যায়বিচারের চেতনাকে আরও বিস্তৃত করাই সবার দায়িত্ব।

বিবৃতিতে আরও বলা হয়, নির্ধারিত কর্মসূচি যথাযথ মর্যাদা, শৃঙ্খলা ও সাংগঠনিক দায়িত্ববোধের সঙ্গে বাস্তবায়ন করতে হবে। এ লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির সকল ইউনিটকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং নির্ধারিত সময়ে আগ্রাসনবিরোধী যাত্রা সফলভাবে আয়োজন করার আহ্বান জানানো হয়েছে।

এই নির্দেশনা প্রদান করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন। দলীয় নেতারা আশা প্রকাশ করেন, বিজয় দিবসের এই কর্মসূচির মাধ্যমে দেশবাসীর মধ্যে দেশপ্রেম, ঐক্য ও গণতান্ত্রিক চেতনা আরও শক্তিশালী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *