দৌলতপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, দৌলতপুর প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতাযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এরপর উপজেলা পরিষদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একই সঙ্গে কুচকাওয়াজ, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ। তিনি বক্তব্যে মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. রেহেনা পারভীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে দৌলতপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *