রাজধানী ঢাকায় কুমিল্লা সদর সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। এতে সভাপতি পদে প্রকৌশলী ড. মো. আবদুল মতিন এবং সাধারণ সম্পাদক পদে বিশিষ্ট ব্যবসায়ী মো. হুমায়ুন কবির ভূঁইয়া নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির দায়িত্ব বণ্টন করা হয়।
গতকাল ইস্কাটনের ব্লুজুম কেয়ার সভাকক্ষে আয়োজিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত অনুমোদনের মাধ্যমে এই নির্বাচন সম্পন্ন হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক এনামুল হক খান, ফরহাদ জামান শাহীন ও মো. হুমায়ুন কবির। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শ্যামল কুমার ভট্টাচার্য ও জানে আলম হারুন। সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মঞ্জিল হোসেন। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মনিরুল ইসলাম।
এছাড়া দপ্তর সম্পাদক আবু হাসনাত অনি, প্রচার ও গণসংযোগ সম্পাদক সাদেকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক গোলাম ফখরুদ্দিন চিশতী, মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট সামিরা তাবান্নুম মিঠি, শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কবির হোসেন এবং সংস্কৃতি ও সাহিত্য সম্পাদক তাসলিমা আক্তার চুমকি নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র সাংবাদিক রানা চৌধুরী, কাজী মনসুরুল হক, হাজী মো. জাহাঙ্গীর আলম, জাকির হোসেন, গোলাম মাওলা, অধ্যক্ষ নাজমা বেগম, গোলাম মোস্তফা, সাংবাদিক মনিরুল ইসলাম, ফারুক ভূঁইয়া, ইমরান চৌধুরী, মাহে আলম ভূঁইয়া, আমির হোসেন খান, এডভোকেট বি এম ইলিয়াছ কচি, ক্যাপ্টেন মিজান, মো. জামান, জহিরুল হক মোহন ও হাসিবুল হাসান জুয়েল।
নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর কুমিল্লা সদর সমিতির সার্বিক কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি কুমিল্লার শিক্ষা, সংস্কৃতি ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সমিতির সদস্যরা।