বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার উদ্দেশ্যে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন। বুধবার (২৪শে ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সোয়া ১০টায় তিনি বিমানবন্দরে উপস্থিত হন।
বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি প্রয়োজনীয় চেক-ইন সম্পন্ন করে ভেতরে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান।
১৭ বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। অবতরণের পর তিনি রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় জনতার উদ্দেশে কথা বলবেন। তাঁর দেশে পৌঁছানোর সময় ও পরবর্তী তিন দিনের কর্মসূচি সম্পর্কে দল থেকে জানানো হয়েছে। খবর অনুযায়ী
প্রথম দিন (২৫ ডিসেম্বর):
-
বিমানবন্দরে স্বাগত জানাবেন দলের স্থায়ীকমিটির সদস্যরা।
-
৩০০ ফুট সড়কে আয়োজিত সভায় উপস্থিত সমর্থকদের সামনে বক্তব্য দেবেন ।
-
এরপর তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করবেন।
দ্বিতীয় দিন (২৬ ডিসেম্বর):
-
জুমার নামাজের পর বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি ও সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।
তৃতীয় দিন (২৭ ডিসেম্বর):
-
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের কাছে শহীদ ওসমান হাদির সমাধিতে শ্রদ্ধা জানাবেন। পরে পঙ্গু হাসপাতাল (NITOR) পরিদর্শন করে ২০২৪ সালের গণঅভুত্থানে আহতদের সঙ্গে দেখা করবেন।