দৌলতপুর সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক

 

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৪শে ডিসেম্বর) দুপুরে উপজেলার চরচিলমারী এলাকা থেকে এম বাবু নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক এম বাবু ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার সারগাছি আশ্রম গ্রামের বাসিন্দা। তিনি একই এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে।

বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন চরচিলমারী বিওপি এলাকায় বাংলাদেশ সীমান্তের প্রায় ৫০ গজ ভেতরে অবৈধভাবে প্রবেশ করেন এম বাবু। এ সময় বিজিবির নিয়মিত টহল দল তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বিজিবি আটক ভারতীয় নাগরিককে মামলা দায়েরসহ থানায় হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে পাঠানো হবে।

ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *