কুমিল্লায় সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ

 

বুধবার (১৪ই জানুয়ারী) বিকেলে ইনার হুইল ক্লাব অব কুমিল্লার উদ্যোগে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতের শুরুতে অসহায় পরিবারের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ বাংলাদেশের পাস্ট ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ও ইনার হুইল ক্লাব অব কুমিল্লার চার্টার প্রেসিডেন্ট ডা. মল্লিকা বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন বর্তমান প্রেসিডেন্ট জেসমিন সুলতানা, অনিমা মজুমদার, বিজলি বিশ্বাস ও নেহা ঘোষসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শীতকালে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এমন উদ্যোগ ভবিষ্যতেও চালিয়ে যাবে ইনার হুইল ক্লাব অব কুমিল্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *