মাগুরায় গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা

মাগুরায় আসন্ন গণভোটকে কেন্দ্র করে প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রম জোরদারের লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়।

সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব খালেদ মোহাম্মদ জাকী এবং উপসচিব মোঃ ইয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভায় গণভোটে ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর উপায়, সচেতনতা বৃদ্ধির কৌশল, প্রচার কার্যক্রমের সমন্বয় এবং মাঠপর্যায়ের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অংশগ্রহণকারীরা বলেন, গণভোটকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ জন্য জেলা প্রশাসন মাঠপর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বলেও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *