মাগুরায় ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৪ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, মাগুরার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ও ক্রীড়া সমিতির সভাপতি প্রদ্যুত কুমার দাস।
প্রধান অতিথি তার বক্তব্যে খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নিয়মিত ক্রীড়া চর্চা সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।